আল্লাহর রাসুলের (সা.) কাছে একবার তাঁর স্ত্রীরা এমন বায়না ধরেছিলেন যে, ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাদের যা দেন, এই খরচ দিয়ে হয় না; আমাদের আরও লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে। তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, হে নবী! স্ত্রীদের বলে দেন, যদি দুনিয়ার সম্পদ ও ভোগবিলাস চাও, আসো; সুন্দরভাবে বিদায় করে দিই। দুনিয়া চাইলে আসো, কার কী লাগবে লিস্ট করো, দিয়ে দিই, সাথে সাথে ডিভোর্স লেটারও দিয়ে দিই! এখানেই আমাদের সম্পর্ক শেষ।
এই কথা বলার সাথে সাথে স্ত্রীরা কেঁদে ফেললেন। তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়ে গেছে; আমরা শুধু আপনাকে পেয়েই খুশি!
প্রত্যেকটা স্বামী চায় তার হৃদয় উজাড় করে স্ত্রীকে দিতে। কিন্তু তার সামর্থ্যের ব্যাপারটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। এজন্য আমার প্রিয় বোনেরা, স্বামীর কাছে কোনো আবদার করার সময়, কিছু চাইবার সময় খেয়াল করবেন তার সামর্থ্যের বাইরে কিছু চাচ্ছেন কি না।
আপনার একটা মোটামুটি ভালো ফোন হলেই তো হয়ে যায়। কিন্তু আপনি বলছেন, না, আমার iPhone 18 Pro Max লাগবে! আমার iPhone Duo লাগবে! তার ক্যাপাসিটির দিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, তার জন্য কোনো মায়া নাই! আপনি বলে দিলেন যে, আগামী সাত দিনের মধ্যে যদি এই ১৮ প্রো ম্যাক্স না আসে, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব! এ রকম জেদ আপনার প্রেমময় দাম্পত্য জীবন নষ্ট করে দেবে।
সুন্দর সংসার এটা হঠাৎ করে তৈরি হয় না। এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট আচরণ, ত্যাগ আর আন্তরিকতার মধ্য দিয়ে। এজন্য দাম্পত্য সম্পর্কের প্রতি যেন আমরা যত্নবান হই। স্বামী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন আমরা পালন করি। স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেটা পালন করি। তাহলে আমাদের দাম্পত্য জীবনকে সুখী ও সমৃদ্ধ করে আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসা, রহমত ও প্রশান্তিতে ভরপুর দাম্পত্য জীবন দান করুন!
সূত্র: মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজ
Tareq Jamil 



































