ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

অভিযুক্ত শিক্ষক তপন কুমার।

টাঙ্গাইলের মির্জাপুরে তপন কুমার সরকার নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ে বিচার চলাকালীন অভিযুক্ত ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

সোমবার (৯ নভেম্বর) উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক সম্প্রতি বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে গায়ে হাত দেয়। পরে ঘটনাটি শিক্ষার্থীরা অভিভাবকদের জানায়। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন এবং অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।

এ ঘটনায় আজ (সোমবার) বিদ্যালয়ে সালিশে বসেন শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা। সালিশ চলাকালীন স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষক তপন কুমার সরকারকে মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী তপন সরকারকে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক জানান, তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্রীর সঙ্গে কেউ এমন অসদাচরণ করার সাহস না পায়। তারা সুষ্ঠু বিচারের দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক তপন কুমার সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম যে অভিযোগটি করা হয়েছিল সেটি সঠিক এবং পরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছিল এবং তখন ওই শিক্ষককে সতর্ক করা হয়েছিল। কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের মারপিটের পর অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শিক্ষা অফিস থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষককে স্থানীয়দের মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়রা ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

টাঙ্গাইল   মির্জাপুর

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬