ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর তার ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর।’

এর আগে গত শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম।

সেখানে তিনি বলেন, ডিসেম্বরে কোনো আপার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে) এ দেশে আসার সুযোগ নেই। এ বিষয়ে তারা প্রস্তুত রয়েছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ করা হয়েছে। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাহিদ ইসলাম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

আপডেট সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬