ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

সারজিস আলম। সংগৃহীত ছবি

গণহত্যা ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার মধ্যে যদি সত্যিকারের সাহস থাকত, তাহলে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতেন না।

সোমবার (৯ নভেম্বর) ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকারের বক্তব্য অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তির আওতায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যেভাবে দেশে প্রত্যাবর্তন করেন, তাকেও একই প্রক্রিয়ায় ফিরতে হবে। আর দেশে ফেরার পর তার দণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।

সারজিসের ধারণা, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দেশে ফেরার উদ্দেশ্যে কিংবা দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করার জন্য নয়; বরং অন্য কোনো দেশে চলে যাওয়ার পথ তৈরি করতেই তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করতে পারেন।

এনসিপির এই নেতা আরও বলেন, গত দুই বছরে ভারত উপলব্ধি করেছে যে শেখ হাসিনা তাদের জন্য এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে শেখ হাসিনাও বুঝতে পারছেন, ভারত এখন আর তাকে আগের মতো আশ্রয় দিতে আগ্রহী নয়। কারণ, একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে।

সারজিস আলম   শেখ হাসিনা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬