ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফতুল্লায় মাদ্রাসায় আগুনে সব রোগীর সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেয়া হয়েছে। চিকিৎসার জন্য ২টি মেডিকেল বোর্ড করা হয়েছে। আশা করি, সন্ধ্যার আগে আরও ৩০ জনকে ছাড়পত্র দেয়া হবে।

ড. এম এ মুহিত আরও বলেন, এমন ঘটনা থেকে বাঁচতে আরও সচেতনতার দরকার। সামনে বার্ন চিকিৎসা সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হবে।

ফতুল্লায় ওই মাদ্রাসায় সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফলে ধোঁয়ায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদ্রাসাটি। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।

  • অগ্নিকাণ্ড  মাদ্রাসা  স্বাস্থ্য প্রতিমন্ত্রী  নারায়ণগঞ্জ
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬