ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ।

দেশের সরকারি অফিস-আদালতগুলোতে সরকারি দলের নেতাকর্মীদের অতিরিক্ত দৌরাত্ম্য চলছে এবং সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে চরমভাবে দলীয়করণ করা হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ। 

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জয়পুরহাট-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এ অভিযোগ তুলে ধরেন।

বক্তব্যে তিনি দাবি করেন, বিভিন্ন সরকারি দপ্তর ও অফিস-আদালতে সরকারি দলের নেতাকর্মীদের প্রভাব এতটাই বেড়ে গেছে যে, দলীয় নেতাকর্মীরা সরাসরি গিয়ে নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ফাইল ছাড়ছেন না কিংবা কলম পর্যন্ত ধরছেন না। এর ফলে সাধারণ নাগরিক ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রশাসনিক পর্যায়ে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

প্রশাসনিক দলীয়করণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমেও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করেন ফজলুর রহমান। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও মেরামতের জন্য ডিও লেটার পাঠিয়েছিলেন। কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যদের দেওয়া সেই সুপারিশগুলো দীর্ঘ দিনেও আমলে নেওয়া হয়নি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু এলাকায় সরকারি দলের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে—বিরোধী দলের এমপির ডিও লেটারে কোনো কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এভাবে স্থানীয় পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রী প্রায়ই উন্নয়নের কাজে বিরোধী দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে যে অভিযোগ করেন, তার জবাবে তিনি বলেন, মাঠ পর্যায়ে নিরপেক্ষ জরিপ চালালে দেখা যাবে প্রকৃতপক্ষে কারা সরকারি প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব খাটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তুলছে। অবিলম্বে প্রশাসনিক কাজে দলীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রস্তাবিত জনগুরুত্বপূর্ণ ফাইল ও ডিও লেটারগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।

জামায়াত  সংসদ সদস্য
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

আপডেট সময় : ১১:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬