ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব নিয়ে যে বার্তা দিলেন আজহারী পীর-অলিদের কদমবুসি কি জায়েজ? শরিয়ত ও ফিকহ কী বলে জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

পীর-অলিদের কদমবুসি কি জায়েজ? শরিয়ত ও ফিকহ কী বলে

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১০:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

ইসলামে আল্লাহর নেক বান্দা, আলেম, বুজুর্গ ও অলি-আউলিয়াদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন দ্বীনি শিষ্টাচারের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ইলম, তাকওয়া, আমল ও নৈতিকতার কারণে ভালোবাসা এবং সম্মান করা মুসলিম সমাজের স্বীকৃত ঐতিহ্য।

এই সম্মান প্রকাশের বিভিন্ন পদ্ধতির মধ্যে হাত ও পা চুম্বন অন্যতম। ইসলামের প্রাথমিক যুগের কিছু বর্ণনা এবং ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থে এ বিষয়ে আলেমদের সুস্পষ্ট আলোচনা পাওয়া যায়।

তবে এ আমলের বৈধতা, উদ্দেশ্য ও সীমারেখা বুঝতে হলে কুরআন-সুন্নাহ এবং ফকিহদের অভিমত যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

ইমাম বুখারির ‘আল-আদাবুল মুফরাদ’ গ্রন্থে হাত চুম্বনসংক্রান্ত পৃথক অধ্যায় রয়েছে। সেখানে আবদুর রহমান ইবনে রাযিনের বর্ণনায় এসেছে, তারা সাহাবি সালামা ইবনুল আকওয়া (রা.)-এর কাছে গেলে তিনি তাদের সেই হাত দেখান, যে হাতে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর হাতে বাইআত করেছিলেন। তখন তারা সেই হাত চুম্বন করেন।

একই গ্রন্থে সাবিত আল-বুনানি (রহ.)-এর বর্ণনায় রয়েছে, তিনি আনাস ইবনে মালিক (রা.)-এর হাত চুম্বন করেছিলেন। কারণ, সেই হাত রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র হাত স্পর্শ করেছিল। এসব বর্ণনা থেকে সম্মানিত ব্যক্তির হাত চুম্বনের বৈধতার পক্ষে দলিল গ্রহণ করেছেন একদল ফকিহ।

সাহাবিদের যুগেও সম্মান প্রদর্শনের এমন দৃষ্টান্ত পাওয়া যায়। ইবনে আবি শাইবার ‘আল-মুসান্নাফ’ গ্রন্থে আবু উবাইদা ইবনুল জাররাহ (রা.) কর্তৃক হজরত উমর (রা.)-এর হাত চুম্বনের একটি বর্ণনা রয়েছে।

এ ধরনের বর্ণনা প্রমাণ করে, সম্মান ও শ্রদ্ধার উদ্দেশ্যে হাত চুম্বনের বিষয়টি ইসলামের প্রাথমিক যুগের আলোচনার বাইরে ছিল না। পরবর্তী সময়ে ফকিহরা এসব বর্ণনার আলোকে হাত ও পা চুম্বনের বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

হানাফি মাজহাবের প্রসিদ্ধ ফিকহি গ্রন্থ ‘আদ-দুররুল মুখতার’-এ আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) আলেম ও দ্বীনদার ব্যক্তির হাত চুম্বনের বিষয়ে অবকাশের কথা উল্লেখ করেছেন।

তার বক্তব্যের ব্যাখ্যায় আল্লামা ইবনে আবেদিন শামি (রহ.) ‘রদ্দুল মুহতার’ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে আলেম ও নেককার ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে হাত চুম্বনের বৈধতার কথা এসেছে।

এ আলোচনা থেকে স্পষ্ট হয়, হানাফি ফিকহে এ কাজকে নিঃশর্তভাবে নিষিদ্ধ করা হয়নি; বরং উদ্দেশ্য ও পরিস্থিতি বিবেচনায় এর বিধান নির্ধারণ করা হয়েছে।

হানাফি ফিকহের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আল-মুহিতুল বুরহানি’-তেও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে চুম্বনের আলোচনা রয়েছে। সেখানে দ্বীনি মর্যাদা ও সম্মানের কারণে কাউকে চুম্বন করা এবং পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে চুম্বনের মধ্যে পার্থক্য করা হয়েছে।

‘ফাতাওয়া কাজিখান’ ও ‘বাদায়েউস সানায়ে’সহ হানাফি ফিকহের বিভিন্ন গ্রন্থেও এ বিষয়ে আলোচনা পাওয়া যায়। এসব ফিকহি আলোচনার ভিত্তিতে হানাফি আলেমদের একটি অংশ নেককার আলেম ও দ্বীনদার ব্যক্তির হাত-পা চুম্বনকে শর্তসাপেক্ষে জায়েজ বলেছেন।

মুফতি শফি উসমানি (রহ.) তার ‘জাওয়াহিরুল ফিকহ’ গ্রন্থে এ বিষয়ে আল্লামা আবেদ সিন্ধি (রহ.)-এর গবেষণার আলোচনা সংকলন করেছেন।

অন্যদিকে মুফতি ইবরাহিম দেসাই (রহ.)-এর তত্ত্বাবধানে প্রকাশিত দারুল ইফতা আস্কইমামের একটি ফতোয়ায় হানাফি ফিকহের একাধিক মূল গ্রন্থ থেকে হাত-পা চুম্বনের বৈধতার পক্ষে বক্তব্য তুলে ধরা হয়েছে।

সেখানে কামনা-বাসনা, অনুচিত আকর্ষণ কিংবা অন্য কোনো শরিয়তবিরোধী বিষয় যুক্ত হলে এ কাজ অপছন্দনীয় হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কাজটির বিধান নির্ধারণে ব্যক্তির উদ্দেশ্য ও সংশ্লিষ্ট পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মাওলানা আশরাফ আলী থানভি (রহ.)-এর ‘ইমদাদুল ফাতাওয়া’ গ্রন্থের পঞ্চম খণ্ডের ৩৪৫ পৃষ্ঠায় নেককার ব্যক্তির পা চুম্বনের বিষয়ে আলোচনা রয়েছে।

তার বক্তব্যের সারকথা হলো, পা চুম্বনকে মূলগতভাবে নিষিদ্ধ বলার অবকাশ নেই; তবে কোনো কোনো পরিস্থিতিতে তা অপছন্দনীয় হতে পারে। বিশেষ করে এতে কারও মধ্যে অহংকার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে কিংবা তা অনুচিত সামাজিক রীতিতে পরিণত হলে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হবে।

এ থেকে বোঝা যায়, কোনো কাজের মূল বিধান এবং বিশেষ পরিস্থিতিতে তার অপছন্দনীয় হয়ে ওঠার বিষয়টি এক করে দেখা উচিত নয়।

তবে কদমবুসির ক্ষেত্রে শরিয়তের একটি গুরুত্বপূর্ণ সীমারেখা রয়েছে। সম্মানার্থে হাত বা পা চুম্বন করা এবং কাউকে সিজদা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সিজদা ইবাদতের বিশেষ রূপ। আল্লাহ ছাড়া অন্য কারও উদ্দেশ্যে ইবাদতস্বরূপ সিজদা করা নিষিদ্ধ।

তাই কদমবুসির নামে কপাল মাটিতে ঠেকানো, সিজদার ভঙ্গিতে নত হওয়া কিংবা কাউকে ইবাদতের মতো সম্মান প্রদর্শন করা বৈধতার আলোচনার অন্তর্ভুক্ত নয়।

একইভাবে কদমবুসিকে এমন সামাজিক প্রথায় পরিণত করাও সমীচীন নয়, যেখানে কোনো ব্যক্তি তা গ্রহণ করতে বাধ্য হন অথবা তা না করলে অসম্মান করা হয়েছে বলে মনে করা হয়।

সব মিলিয়ে বলা যায়, নেককার আলেম, পরহেজগার ব্যক্তি ও অলি-আউলিয়াদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে হাত-পা চুম্বনের পক্ষে হাদিসের বর্ণনা এবং হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থে দলিল ও আলোচনা রয়েছে।

এ কারণে একে নিঃশর্তভাবে হারাম বা নিষিদ্ধ বলা যথাযথ নয়। তবে এ বৈধতা শর্তসাপেক্ষ। এর সঙ্গে কামনা-বাসনা, দুনিয়াবি স্বার্থ, অহংকার, লোকদেখানো আচরণ কিংবা সিজদাসদৃশ ভঙ্গি যুক্ত হওয়া চলবে না। তাছাড়া এটি জরুরি কোনো বিষয় নয় যে, নিয়মিত এক পদ্ধতিতেই ভক্তি প্রকাশ করতে হবে।

আলেমদের মতামত ও শরিয়তের সীমারেখা বিবেচনায় রেখে বলা যায়, দ্বীনি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবে কদমবুসির একটি ফিকহি ভিত্তি রয়েছে। এটি নিঃশর্তভাবে হারাম বা নিষিদ্ধ নয় আবার জরুরি বা সওয়াবের কাজও নয়। বিশেষত উপমহাদেশের অনেক দরবার বা মাজারে যেভাবে কদমবুসিকে একটি প্রথায় পরিণত করা হয়েছে সেটি শরিয়তসম্মত নয়।

এ বিষয়ে মতামত উপস্থাপনের ক্ষেত্রে দলিলের যথার্থতা, ফিকহি মতভেদ এবং শরিয়তের আদব রক্ষা করাই হওয়া উচিত প্রধান বিবেচনা।

তথ্যসূত্র: ১. ইমাম বুখারি, আল-আদাবুল মুফরাদ। ২. ইবনে আবি শাইবা, আল-মুসান্নাফ। ৩. আল্লামা আলাউদ্দিন হাসকাফি, আদ-দুররুল মুখতার। ৪. আল্লামা ইবনে আবেদিন শামি, রদ্দুল মুহতার। ৫. আল-মুহিতুল বুরহানি। ৬. ফাতাওয়া কাজিখান। ৭. বাদায়েউস সানায়ে। ৮. মুফতি শফি উসমানি, জাওয়াহিরুল ফিকহ। ৯. মাওলানা আশরাফ আলী থানভি, ইমদাদুল ফাতাওয়া, ৫/৩৪৫।

লেখক: কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

ইসলাম ধর্ম   মাসআলা-মাসায়েল

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব নিয়ে যে বার্তা দিলেন আজহারী

পীর-অলিদের কদমবুসি কি জায়েজ? শরিয়ত ও ফিকহ কী বলে

আপডেট সময় : ১০:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬