ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: মোহসেন রেজাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন ‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? নেত্রকোনার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৭:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

সারের ডিলারশিপ বণ্টনে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। দলীয় এমপি ও নেতাদের আত্মীয়-স্বজনের নামে ডিলারশিপ হাতিয়ে নেওয়ার চিত্র তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, আমি নিজে এমপি হবো, আর আমার স্ত্রী, ছেলে কিংবা ভাগ্নী ব্যবসায়ী হবে—এই কালচার কবে বন্ধ হবে?

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে এক সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জেলার চিত্র তুলে ধরে অভিযোগ করেন, সারের ডিলারশিপ বণ্টনে চরম দলীয়করণ ও অনিয়ম হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে যুক্ত, যার মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়। এমনকি সম্প্রতি নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, কোনো কোনো এলাকায় সংরক্ষিত আসনের এমপিরা অর্থের বিনিময়ে ডিও (চাহিদাপত্র) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের জায়গায় হয়তো ৩০টি ডিও বিলি করে সারের ডিলার বণ্টনে অনিয়মের মহোৎসব চালানো হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগের ব্যবসায়ীরা যাতে মন্ত্রণালয় থেকে সুবিধা পায়, সে ধরনের সুযোগও বজায় রাখা হয়েছিল। তিনি মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, এই পুরো অনিয়মটি সুপরিকল্পিত ছিল কি না এবং ইতোমধ্যে দেওয়া এসব বিতর্কিত ডিলারশিপ বাতিল করে পুনরায় রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে কি না।

সবশেষে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতির তীব্র সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে নিজেদের পরিবার ও আত্মীয়দের ব্যবসা পাইয়ে দেওয়ার এই নোংরা চর্চা কবে নাগাদ স্থায়ীভাবে বন্ধ হবে, তা জাতির সামনে সুস্পষ্টভাবে জানাতে হবে।

সংসদ সদস্য
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

আপডেট সময় : ০৭:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬