ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংকটময় সময়ে পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। একই সঙ্গে ছাত্রশিবিরের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মতো এখনো নীরব ও সুবিধাবাদী ভূমিকা পালনের অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন নাসির উদ্দিন নাসির। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার ঘটনা এবং ছাত্রশিবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে পৃথক বক্তব্য দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে না থেকে পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় সংশ্লিষ্ট একজনের প্রতি হতাশা প্রকাশ করে নাসির লেখেন, ‘পতিত ফ্যাসিস্টের আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা বরং অনেক বেশি খুশি হতেন, যদি তিনি এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতেন।’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান ছাত্রদলের এই নেতা। তিনি লেখেন, ‘তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

পোস্টে ছাত্রশিবিরের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় নীরব ভূমিকা পালনের অভিযোগ করেন নাসির উদ্দিন নাসির। তার দাবি, আওয়ামী লীগের পতন না হলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হতেন না; বরং তারা ছাত্রলীগের ছাড়পত্র নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকতেন।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিল; যদি লীগের পতন না হতো, শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতেন। সাদিক কায়েম ও এসএম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা।’

বর্তমান পরিস্থিতিতেও ছাত্রশিবির একই ধরনের নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তার ভাষ্য, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে শিবির নেতারা তাদের কাছে নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরে নিরাপদে থাকার চেষ্টা করবেন।

নাসির লেখেন, ‘ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে, তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগের কাছে ধর্না দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনো রূপ বাধা দিইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে।’

ছাত্রশিবিরের এমন অবস্থানকে সুবিধাবাদী উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।’

ছাত্রদল শিবির

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

আপডেট সময় : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬