ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ
না.গঞ্জে মাদ্রাসায় আগুন

শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন শিক্ষার্থীসহ ৭৭ জন। তাদের মধ্যে ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

চিকিৎসকরা বলছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা যায় না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এসব কথা জানান ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি বলেন, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

পাপন বলেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ও ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম, ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট   নারায়ণগঞ্জ   আগুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

না.গঞ্জে মাদ্রাসায় আগুন

শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬