ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির নেতানিয়াহুকে দমাতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ ভাগ করল আইজেনকোট ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা ফ্রি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীকে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানো বিএনপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার দাবি, সংস্কারকামী নতুন কোনো শক্তি সংসদে মূল বিরোধী দল হলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হতো; কিন্তু জামায়াতের সঙ্গে অতীত জোট ও পুরনো বোঝাপড়া থাকায় তাদের বিরোধী দল হিসেবে সামলানো বিএনপির জন্য অনেক সহজ।

সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, জোটের রাজনীতি এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, বিএনপি আসলে চায় নাই যে এনসিপি প্রধান বিরোধী দল হোক। জামায়াতকে প্রধান বিরোধী দল রাখাটা বিএনপির জন্য প্রয়োজন। এটি বাংলাদেশের মানুষেরও প্রয়োজন ছিল না, এনসিপিরও প্রয়োজন ছিল না; কিন্তু বিএনপির জন্য এটি প্রয়োজন ছিল।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি লাগাতার প্রচার চালিয়ে সংস্কারকে একটি জামায়াতি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, অথচ জামায়াত বাস্তবিক অর্থে কোনো সংস্কারপন্থী রাজনৈতিক দলই নয়। তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির যেহেতু দীর্ঘদিনের পুরোনো জোট ও বোঝাপড়া রয়েছে, তাই সেই বোঝাপড়া অনুযায়ী বিরোধী দলকে নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য অনেক সহজ। আর সে কারণেই এটি বিএনপির প্রকল্প।

জামায়াতের রাজনৈতিক উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জামায়াত মূলত সরকার পরিচালনা কিংবা সংসদীয় বিরোধী দলের দায়িত্বশীল রাজনীতি করার জন্য উপযুক্ত নয়। তারা বড়জোর একটি সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তবে প্রকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক চরিত্র তাদের ভেতর অনুপস্থিত।

এনসিপির সম্ভাবনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আমি চেয়েছিলাম এনসিপি যেন সেই আত্মবিশ্বাসটা লালন করে যে তারাই প্রধান বিরোধী দল হবে এবং তারাই জোটে জামায়াতসহ অন্যদের নেতৃত্ব দেবে। কিন্তু দলটি শুরু থেকেই সেই আত্মমর্যাদা ও অবস্থান গ্রহণে চরম অনীহা দেখিয়েছে।

নির্বাচনি ফলাফলের ওপর আলোকপাত করে পদত্যাগী এই নেত্রী দাবি করেন, জামায়াত একক শক্তিতে এত আসন পায়নি। এনসিপির উপস্থিতি না থাকলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না এবং চতুর্থ স্তরের দলেই পরিণত হতো। এনসিপির কারণে প্রতিটি আসনে যে ৫ থেকে ১০ হাজার ভোট অতিরিক্ত যুক্ত হয়েছে, মূলত তার ওপর ভর করেই জামায়াত এতগুলো আসনে জয় ঘরে তুলেছে।

সামান্তা শারমিন আক্ষেপ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনমানুষের মূল আকাঙ্ক্ষা ছিল পুরোনো ঘুনেধরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু এনসিপির মতো সম্ভাবনাময় দল সেই আকাঙ্ক্ষা ভুলে পুরোনো ব্যবস্থার সঙ্গেই আপস ও একীভূত হয়ে গেছে, যার ফলে তারা নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটোই হারিয়ে ফেলেছে।

বিএনপি  জামায়াত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

আপডেট সময় : ১১:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬