ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’ ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ ‘পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়’: জামায়াত আমির প্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য বাস্তবতাবিবর্জিত: পাটওয়ারী পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

সংগৃহীত

সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষমেশ তা হয়নি। ৮ রানের অপেক্ষায় ছিলেন লিটন দাস।

সুযোগটা এসেছে আজ। যে দিনটা আবার লিটনের কাছে বিশেষ কিছু। এই দিনই যে তার কন্যা আনায়রার জন্মদিন!

এই বিশেষ দিনেই তিন অঙ্কের মাইলফলক ছুঁলেন লিটন। সে রানটুকু পেতে তার সময় লাগল মোটে ২০ মিনিট। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে এক ছক্কা হাঁকিয়েছেন স্কয়ার লেগ দিয়ে। সেটা গিয়ে বাউন্ডারিতে আছড়ে পড়তেই টেস্টের অষ্টম সেঞ্চুরিটার দেখা পেয়ে যান তিনি।

সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা কাগজ বের করে আনেন। যেখানে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’

এর আগে দিনের শুরুটা তিনি করেছিলেন কন্যাকে ফেসবুকে উইশ করে। তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা! তোমার বিশেষ দিনে তোমার সাথে থাকতে পারলে ভালো হতো। তবে দূর থেকেও তুমিই আমার ভাবনার পুরোটা জুড়ে আছো, আমার আশির্বাদ তোমার সঙ্গে আছে। তুমি যেন সবসময় সুস্থ থাকো, সুখে থাকো, আর তোমার মনটা যেন সুন্দর থাকে। একজন চমৎকার মানুষ হয়ে বেড়ে ওঠো, আর এভাবেই আলো ছড়াতে থাকো, আমার ছোট্ট সোনা। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে, যা কথায় প্রকাশ করার মতো নয়।’

লিটন দাস   বাংলাদেশ ক্রিকেট   দক্ষিণ আফ্রিকা ক্রিকেট   বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

আপডেট সময় : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬