ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর… বিনা হাতকড়ায় জিয়াউলকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: সংসদে আইনমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া কি শরিয়তসম্মত? গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ ১৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল (সোমবার) প্রকাশ করা হবে এবং চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দেন।

সংসদে এক সংসদ সদস্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা, মেডিকেল সিন্ডিকেট এবং সরকারি নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার পরিবর্তে বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরেন। একইসঙ্গে তিনি বিষয়টি তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন।

জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পিকারের মাধ্যমে সংসদকে জানান, আগামীকালই (সোমবার) মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, চলতি নভেম্বর মাসের শেষ দিকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী গমন শুরু হবে।

অভিবাসন ব্যয় ও অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান, সরকার মালয়েশিয়া যাওয়ার জন্য ১ লাখ ৫৪ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে। নির্ধারিত এই সরকারি রেটের বাইরে বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সংসদ সদস্য
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর…

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬