ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’ ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ ‘পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়’: জামায়াত আমির প্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য বাস্তবতাবিবর্জিত: পাটওয়ারী পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ও সাম্প্রতিক সহিংসতার কঠোর সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের যে সবচেয়ে ভালো লোক, সেও ভয়ানক রকমের বাটপার হয়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

‘আওয়ামীপনা’ শীর্ষক ওই আলোচনা সভায় শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হলো সহিংসতার মাধ্যমে দেশে লুটপাটতন্ত্র জারি রাখা। তিনি অভিযোগ করেন, বিগত সময়গুলোতে অতীতের অপরাধের যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত না করায় দলটি বারবার সহিংস রূপে ফিরে আসার সুযোগ পাচ্ছে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, লগি-বৈঠার তাণ্ডবে ঢাকার কোটি মানুষের সামনে প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হলেও এর কোনো বিচার হয়নি। ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও ২০০৮ সালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গওহর রিজভীরা খুব চতুরভাবে সেই মামলা সরিয়ে ফেলেন। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ আমরা গোপালগঞ্জের মতো ঘটনা দেখছি।

বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’-এর আলোচনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৬ বছর ধরে যারা খুন, গুম ও দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার পাশ কাটিয়ে রিকনসিলিয়েশনের কথা বলে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসঙ্গে কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্রনেতাদের হেয় প্রতিপন্ন করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।

নিজে প্রতিদিন হত্যার হুমকি (ডেথ থ্রেট) পাচ্ছেন উল্লেখ করে সাবেক এই প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ জুলাইয়ে যে জাগরণ ঘটিয়েছে, এরপর দেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে আমরা ১০০ বছর ধরে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব।

গত দুই সপ্তাহে নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের সুশীল সমাজের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি আধিপত্যবাদের প্রতিনিধি। এই অপশক্তি মোকাবিলায় নিজেদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে জুলাইয়ের সব শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এআরবি

শফিকুল আলম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

আপডেট সময় : ১১:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬