ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তানের সামরিক কনভয়ে অতর্কিত হামলা, ১১ সেনা নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় সামরিক কনভয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।  

বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এই হামলায় অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন কর্মকর্তা এবং নয়জন সৈন্য। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী কুররম জেলায় পাকিস্তানি সেনাদের সামরিক কনভয়ে প্রথমে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়, এরপর বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক বাহিনীর গাড়ির ওপর একযোগে গুলি চালায়

হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অরাকজাই সংলগ্ন জেলায় পরিচালিত অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানের সময়ই প্রাণ হারান বলে জানানো হয়েছে।

এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

রয়টার্সের প্রতিবেদককে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারাই সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে ঘন ঘন।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, সরকারকে উৎখাত করে পাকিস্তানে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে টিপিপি। সেই উদ্দেশ্যে তারা সামরিক ও সরকারি স্থাপনাগুলোর ওপর হামলা জোরদার করেছে।

ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে। তবে কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সামরিক কনভয়ে অতর্কিত হামলা, ১১ সেনা নিহত

আপডেট সময় : ০৫:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫