ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশি শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম ।
বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা নৌবহর থেকে আটক অধিকারকর্মীদের একাংশকে দখলদার ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়েছে। ৯টি নৌযানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলে আরব সংখ্যালঘুদের অধিকারের জন্য কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’র বরাতে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক তথ্যটি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তির মাধ্যমে দৃক জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ—দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল (যারা অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাকটিভিস্টদের আইনি সহায়তা প্রদান করছে) এর মাধ্যমে জানা গেছে, আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও নাবিকদের আশদোদ বন্দরে নিয়ে আসা হয়। এরপর সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্লোটিলার সদস্যরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখল নেওয়ার পর থেকে তারা ইসরায়েলি বাহিনীর হাতে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। তারা আরও বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন একই ধরনের বা আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছে।

দৃক জানিয়েছে, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছে, যাদেরকে ইসরায়েলি বাহিনী বন্দি রেখেছে।

বিজ্ঞপ্তিতে দৃক বলেছে, সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সব ফ্লোটিলা অ্যাকটিভিস্টের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল

আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫