ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবদলের ২ শীর্ষ নেতা বহিষ্কার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোকাম্মেল হক তালুকদার এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চট্টগ্রামে যুবদলের ২ শীর্ষ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫