ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আলোকচিত্রী শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের নিন্দা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’র জাহাজ কনশানসসহ একাধিক নৌযান আন্তর্জাতিক পানিসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীকে তারা আটক করে, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বলেন, এই নৌযানগুলো গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও ওষুধসহ মানবিক সহায়তা বহন করছিল। ইসরায়েলের এই অমানবিক ও আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

অধ্যাপক পরওয়ার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছাতে কাউকে বাধা দেওয়া যায় না। দখলদার ইসরায়েল নৌযান ও মানবাধিকার কর্মীদের আটক করে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে এ ঘটনার নিন্দার ঝড় উঠেছে।

তিনি আরও বলেন, ক্ষুধার্ত ও অবরুদ্ধ গাজাবাসীর প্রাণরক্ষায় ত্রাণবাহী জাহাজগুলো যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য ইসরায়েলের ওপর অবিলম্বে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। একইসঙ্গে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সকল মানবাধিকার কর্মীর নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিশ্ব সম্প্রদায়ের প্রতি এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান অধ্যাপক পরওয়ার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকচিত্রী শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের নিন্দা

আপডেট সময় : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫