ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় সৌদি রিয়েল দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় এক ব্যবসায়ীকে সৌদি রিয়েল দেখিয়ে ৫ লাখ টাকা প্রতারণা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পটিয়া থানা পুলিশ আন্তঃজেলা প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার পুকুরিয়া গ্রামের মৃত সুন্দর আলী খানের পুত্র লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুর জেলার ছোট খারদিয়া গ্রামের মো. কাউছার বেগের পুত্র মো. সোহেল বেগ (৩৩) ও একই জেলার রায়পাড়া সদরদি এলাকার মোহাম্মদ খানের পুত্র মো. জাহিদ খান প্রকাশ শহীদ (৪৫)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সৌদি ১০০ রিয়েলের ২০টি নোট,  ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানান, পটিয়া পৌর সদরের ব্যবসায়ী মো. আলকাছ মিয়াকে প্রতারকচক্র ফেরিওয়ালা ছদ্মবেশে প্রথমে টার্গেট করে। পরে সৌদি রিয়েল বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়। ওই মামলার সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হান্নান অভিযান চালিয়ে প্রথমে প্রতারকচক্রের সদস্য লিয়াকত আলী খাঁনকে পটিয়া পৌর সদরের পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।

পরে তার স্বীকারোক্তি মতে অন্যন্যাদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে সৌদি রিয়েল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রতারকচক্র পটিয়ার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ হান্নান জানান, প্রতারকচক্র পটিয়ার ব্যবসায়ী আলকাছ মিয়ার সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে সৌদি রিয়েল দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। ইতোমধ্যে প্রতারকচক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

পটিয়ায় সৌদি রিয়েল দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৫:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫