ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গুমকাণ্ডে প্রথমবারের মতো হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ দাখিল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে
গুমের ঘটনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

এক মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনকে এবং অন্য মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আজ বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল‑১ এ গুমের অভিযোগে ২টি, এবং জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগে বিজিবি অফিসারদের বিরুদ্ধে ১টিসহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

টিএফআই গুম: শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ

জেআইসি গুম: শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ

জুলাই আন্দোলন, রামপুরা গুলি: চারজনের বিরুদ্ধে ৬টি অভিযোগ

এর আগে গত ৬ অক্টোবর গুম মামলার সর্বশেষ অবস্থা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, এই সপ্তাহে অনেকগুলো ঘটনা সামনে আসবে।

তদন্ত শেষ হয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান, গুমের অনেক মামলা আছে; সবগুলো না হলেও প্রধান কয়েকটির রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। একটি জটিল মামলা হওয়ায় খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে।

প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা থাকবেন কি না? —এ প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “বাকিটুকু দেখতে হবে।”

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমকাণ্ডে প্রথমবারের মতো হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ দাখিল

আপডেট সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫