ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন।

স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে গ্র্যান্ড ব্লাঙ্ক শহরের যিশু খ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে।

চার্চে প্রার্থনা চলাকালে হঠাৎ এক ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশ করে গুলি ছুড়তে শুরু করেন। এরপর তিনি চার্চে আগুন লাগিয়ে দেন।

হামলায় দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুড়ে যাওয়া ভবনের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি পাশের শহর বার্টনের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ইরাক যুদ্ধেও অংশ নেন।

পুলিশ জানিয়েছে, হামলার সময় চার্চে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। পুরো ভবন এখনো তল্লাশি চলছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে বলেন, এটি একটি ভয়াবহ হামলা। আমাদের দল ভবনের ভেতর খোঁজাখুঁজি করছে। এখনো কেউ আটকে থাকতে পারেন।

হামলার পর পুলিশের পাল্টা গুলিতে টমাস স্যানফোর্ড নিহত হন। এখনো তার হামলার উদ্দেশ্য জানা যায়নি।

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেন, এটি খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক সহিংসতা। এই সহিংসতার মহামারী অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৪

আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫