ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার, হবে সরাসরি সম্প্রচার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এই মামলার ৫১তম সাক্ষী তিনি।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে এই সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে, গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত সাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি।

পরে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, গত বছর ১৭ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন। বিকেলে সিজার লিস্ট থেকে আরেক সাক্ষী মামলাটির জব্দ তালিকা তুলে ধরেন।

আজ একাধিক তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। গতকাল শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা শফিকুল ইসলমাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এই মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। সাবেক সংসদ সদস্য সাইফুল হকসহ আট আসামি পলাতক। দুটি মামলায় ট্রাইব্যুনালে সকালে হাজির করা হবে ৯ আসামিকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার, হবে সরাসরি সম্প্রচার

আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫