ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজা ধ্বংসের হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

গাজা সিটিতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেছেন, ‘গাজা সিটিতে আজ শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে।’ খবর টাইমস অব ইসরাইলের।

আজ সোমবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘গাজায় এবং বিদেশে বিলাসবহুল হোটেলগুলোতে থাকা হামাসের জন্য এটি শেষ সতর্কবার্তা। জিম্মিদের মুক্তি দিন এবং অস্ত্র ত্যাগ করুন। তা নাহলে গাজা ধ্বংস হয়ে যাবে এবং সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা বাহিনী গাজা সিটি দখলে তার পরিকল্পনা অব্যাহত রেখেছে এবং আমরা গাজাকে পরাজিত করার জন্য অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছি।’

এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে, যখন ইসরাইল উত্তরাঞ্চলীয় গাজা সিটি দখলের জন্য সেনা অভিযান জোরদার করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গাজা সিটিতে বহুতল ভবনে হামলা চালাচ্ছে। তাদের দাবি, ভবনগুলো হামাস ব্যবহার করছে।

এদিকে, গাজা সিটিতে আরো একটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরাইল। এছাড়া গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরো ৬৫ জন। এদেরমধ্যে গাজার উত্তরাঞ্চলে ৪৯ জন নিহত হয়েছেন ।

রোববার আল-রুইয়া টাওয়ারে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর ফলে গাজা উপত্যকার বৃহত্তম নগর দখলের অভিযানে ধ্বংস হওয়া ভবনের সংখ্যা কমপক্ষে ৫০টিতে পৌঁছেছে। ইসরাইলি সেনাদের দাবি, হামলার আগে ভবনের বাসিন্দাদের তারা সতর্ক করেছিল। এতে চারপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোও পালিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজা ধ্বংসের হুমকি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫