ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার আধিপত্যবাদ মোকাবিলায় ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যাবে বিএনপি: মামুনুল হক রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন? স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আধিপত্যবাদ মোকাবিলায় ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যাবে বিএনপি: মামুনুল হক

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৯:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক

ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশকে ঐক্যবদ্ধ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, “আধিপত্যবাদ মোকাবিলায় ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যাবে বিএনপি।”

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, “শেখ হাসিনাকে ১৫ বছর ক্ষমতায় রাখতে দিল্লিতে কূটনৈতিক বৈঠক ও দেনদরবার হয়েছে। বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অভিপ্রায় উপেক্ষা করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বহাল রাখা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করতে দেড় হাজারের বেশি মানুষের প্রাণ দিতে হয়েছে। জুলাই আন্দোলনে আহত অনেকে এখনো গুলির ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কষ্ট পাচ্ছেন। দেশের প্রতিটি জনপদে শহীদের রক্ত ঝরেছে। তাদের স্বজনদের কান্নাও এখনো থামেনি।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একধরনের প্রকাশ্য সংঘাতে জড়িয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আওয়ামী লীগের নেতাদের সীমান্ত ও বন্দর এলাকা পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এসব কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে আসবেন, সেজন্য নিরাপত্তা পরিস্থিতি যাচাই করা হচ্ছে।”

মামুনুল হক বলেন, “ভারতের এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক শিষ্টাচার ও সভ্যতার পরিপন্থী। বাংলাদেশের উচিত আন্তর্জাতিক অঙ্গনে বিষয়গুলো তুলে ধরা এবং বিশ্বনেতাদের কাছে ভারতের ভূমিকার প্রতিবাদ জানানো।”

বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের উত্তরসূরি তারেক রহমান ও বিএনপি যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ করে তা মোকাবিলায় ব্যর্থ হয়, তাহলে ইতিহাস থেকে দলটির নাম মুছে যাবে।”

বিএনপির কয়েকজন নেতার ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, “বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি তুচ্ছতাচ্ছিল্য ও দাম্ভিক আচরণ রাজনৈতিক সংকটকে আরও বাড়াচ্ছে। সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিও যথাযথ মনোযোগ দেওয়া প্রয়োজন।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি

আধিপত্যবাদ মোকাবিলায় ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যাবে বিএনপি: মামুনুল হক

আপডেট সময় : ০৯:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬