ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাশেদ খানের ফেসবুক পোস্ট

‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বিরোধীদলগুলোর উদ্দেশে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন এবং এ ধরনের কর্মসূচিতে নিজের সমর্থন ও সাধুবাদ জানানোর কথা উল্লেখ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে বলেন, ‘টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবে না ব্যবসায়ীরা।

এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় নেমে আসবে শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ৭৪ এর দুর্ভিক্ষ! তখন টুঙ্গিপাড়ার লোকজনই আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে যে, ভাত দে হারামজাদা নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারবো!’

বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে রাশেদ খাঁন আরও বলেন, ‘বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম খুন ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। যে কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য্য ধরে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলায় সেখানকার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্যথায় এই এলাকার মানুষ চিরস্থায়ী সমাধান পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিলো। কিন্তু বছর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো চিরস্থায়ী সমাধান করা যাবে না।’

তিনি বলেন, ‘আর এজন্য টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যেই সমাধান খুঁজতে হবে। তাদের পেটে বেশি করে টান লাগলেই তারা বুঝবে যে, আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার।

অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে যদি কোনোক্রমে হতাহতের ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনীতি করা হবে যে, আবারও বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না। আওয়ামী নৈরাজ্যকে ধৈর্য্য ধরে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘বিঃ দ্রঃ টুঙ্গিপাড়ায় কেনো শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দিচ্ছে, আর কেনো জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে, আশা করি ভিডিওতে উত্তর পেয়ে যাবেন।’

এ সময় বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বিরোধীদল বিএনপি সরকারের বিরুদ্ধে লংমার্চ তো বহু করলো, এবার হয়ে যাক না লংমার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা। আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাবো, ইনশাআল্লাহ।’

এছাড়া পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

রাশেদ খানের ফেসবুক পোস্ট

‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’

আপডেট সময় : ০৪:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬