ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খতমে নবুওয়াতের আকিদা ঈমানের অপরিহার্য শর্ত: ধর্মমন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ছবি: সংগৃহীত

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মৌলিক ভিত্তি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা ইসলামের অপরিহার্য আকিদা।

যারা এ বিশ্বাস ধারণ করে না, তারা মুসলমান নয়। মহান আল্লাহ ও রসুলের নির্দেশ পালনে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে নবুওয়াতের ধারার পরিসমাপ্তি ঘটেছে। তিনি সর্বশেষ নবী ও রসুল।

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এসব প্রতিষ্ঠানের দেখভাল করা আমাদের দায়িত্ব। ঈমান-আকিদা সুরক্ষায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি যত্নবান হতে হবে।

আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ইসলামের কল্যাণে এবং আলেমদের জন্য যা করা প্রয়োজন, তিনি তা করবেন। ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

উপস্থিত আলেমদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আল্লাহর হুকুম ও রসুলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার ৫০০-তে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

খতমে নবুওয়াতের আকিদা ঈমানের অপরিহার্য শর্ত: ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬