ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ফিফার কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ।

এই কমিটি সাধারণত কাজ করে থাকে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

একই দিনে সুখবর পেয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাকেও রাখা হয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার আরেকটি কমিটিতে। ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা কিরনকে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫