ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাতে নয়, এবারের ভোট দিনে হবে : ধর্ম উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাতে নয় এবারের ভোট হবে দিনের বেলা। সবাই ভোট দিতে পারবেন। নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব।

সবার সহযোগিতা চেয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সুযোগ সব সময় আসে না। একবার সুযোগ আসতে ৫৪ বছর লেগে যায়। আবার কবে আসবে জানি না। তাই সুযোগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’

বুধবার সকালে রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খালিদ হোসেন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা কোরআন-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, মনে রাখতে হবে মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরআন এবং হাদিস, ফেকাহ।

খালিদ হোসেন বলেন, দেশে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। অনেক যোগ্য ব্যক্তি এখানে তৈরি হয়েছেন। আরবি, ইংরেজি জানলে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।

রাষ্ট্র ও সমাজ গঠনে আলিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে।

ঐক্যের ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, আমাদের আল্লাহ এক, কোরআন এক, কেবলা এক। এই মিল আমাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, সাংবাদিকতা, শিক্ষা ও দেশ পরিচালনায় ঢাকা আলিয়া মাদ্রাসা অবদান রেখেছে। পূর্বে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শেখায় আরও মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে নয়, এবারের ভোট দিনে হবে : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫