ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তদন্তের নামে কালক্ষেপণ করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

থানায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ পেয়ে মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক তদন্তের নামে কালক্ষেপণ করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

‎‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

আইজিপি বলেন, অন্তর্বর্তী সরকারের একটা প্রধান ও সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, এটা দেশের বাইরে থেকেও হতে পারে। তাই পূজামণ্ডপ ঘিরে যেন কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে পুলিশ।

পুলিশপ্রধান বলেন, ‎সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

‎এ সময় পাবর্ত্যাঞ্চলের অস্থিরতা নিয়ে কথা বলেন আইজিপি। বলেন, পাহাড়ের ঘটনাটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তাকেও গ্রেফতার করা হয়েছে, মামলা হয়েছে, তারপরও কেন এটাকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে। কারা করছে আমাদের বোধগম্য নয়।

আইজিপি বলেন, লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানাজনের কাছে গেছে বলে ধারণা আমাদের।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্তের নামে কালক্ষেপণ করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : আইজিপি

আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫