ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান।

পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে যে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন।

শফিকুল আলম বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকে অনেক বিশেষজ্ঞ আছেন। তারা বিভিন্ন দেশকে এই ব্যাপারে সহায়তা করে থাকে।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো-ইওয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ-এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

এদিন নেদারল্যান্ডসের রাণী দ্বিতীয় ম‍্যাক্সিমার সঙ্গেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মুহাম্মদ ইউনূস।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫