ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মাদারীপুরে ১১ শহিদ পরিবারকে ২২ লাখ টাকা দিল জামায়াত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে শহিদ প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহিদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় আয়োজন করা হয়।

সভা শেষে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ শহিদ পরিবারের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন।

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন শহিদ হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় শহিদ হয়েছেন মাদারীপুরের আরও ১২ জন। মোট শহিদ ১৫ জনের পরিবারের মধ্যে ১১ জনের পরিবার অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিল।

প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে মোট ১১ জনের পরিবারকে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়। এছাড়া আহতের চিকিৎসার ব্যয় বহনের কথা জানান দলটির নেতারা।

এর আগে ঘটমাঝির শহিদ মাহবুব সরদার মামুনের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর নেতারা। পরে তারা স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকারও আশ্বাস দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবদুস সোবহান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা মোকলেসুর রহমান, কালকিনি উপজেলার সেক্রেটারি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুরের সমন্বয়ক মো. নাঈম ইসলাম, শহিদ দীপ্ত দে‘র পরিবারের পক্ষ থেকে বিপ্লব দে, শহীদ রোমান বেপারীর বাবা ওমর আলী বেপারী, শহিদ মাহবুব সরদার মামুনের বাবা মোহসিন সরদার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে ১১ শহিদ পরিবারকে ২২ লাখ টাকা দিল জামায়াত

আপডেট সময় : ০১:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪