ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন? স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে ‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প-পুতিন-জিনপিং বায়তুল মোকাররমের ‘পালিয়ে যাওয়া’ সেই খতিব মুফতি রুহুল আমিন আটক ফতুল্লায় ট্রেন ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১০:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

ছবি: এআই সম্পাদিত

চাচার কোনো পুত্রসন্তান না থাকলেই তার সম্পত্তির মালিকানা ভাতিজারা পাবেন, এমন ধারণা সঠিক নয়। ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী, ভাতিজারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই চাচার সম্পত্তির অংশীদার হতে পারেন।

এ ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্য উত্তরাধিকারীদের উপস্থিতি এবং আত্মীয়তার নৈকট্য গুরুত্বপূর্ণ।

ইসলামী উত্তরাধিকার বিধানে ভাতিজারা ‘আসাবাহ’ বা অবশিষ্টভোগী উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হন। অর্থাৎ নির্ধারিত অংশের উত্তরাধিকারীদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তা পাওয়ার অধিকার তাদের হতে পারে।

ইসলামী বিধান অনুযায়ী, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা কিংবা সহোদর ভাইয়ের মতো নিকটবর্তী পুরুষ উত্তরাধিকারী জীবিত থাকলে সাধারণত ভাতিজারা সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হন।

অন্যদিকে, এসব নিকটবর্তী উত্তরাধিকারী না থাকলে এবং ভাতিজাদের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত কোনো পুরুষ আসাবাহ জীবিত না থাকলে তারা অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।

এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নির্ধারিত অংশগুলো তাদের প্রাপকদের দিয়ে দাও। এরপর যা অবশিষ্ট থাকে, তা মৃত ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী পুরুষ আত্মীয়ের জন্য।’ (সহিহ বুখারি, হাদিস ৬৭৩২ ও ৬৭৩৭; সহিহ মুসলিম, হাদিস ১৬১৫)।

সুতরাং শুধু চাচার পুত্রসন্তান না থাকার কারণে ভাতিজারা তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, এমনটি বলা যায় না। মৃত ব্যক্তির স্ত্রী, কন্যা, পিতা-মাতা, ভাই-বোনসহ অন্য উত্তরাধিকারীদের উপস্থিতি এবং তাদের সঙ্গে ভাতিজাদের আত্মীয়তার অবস্থান বিবেচনা করেই সম্পত্তির ভাগ নির্ধারণ করতে হবে।

জমিজমা   হেবা দলিল

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

আপডেট সময় : ১০:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬