ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’ ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ ‘পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়’: জামায়াত আমির প্রতিশোধ নয়, ক্ষমাই হোক আপনার শক্তি মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য বাস্তবতাবিবর্জিত: পাটওয়ারী পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য বাস্তবতাবিবর্জিত: পাটওয়ারী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গোপালগঞ্জসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত।

সোমবার (১৬ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

‘খুলনায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন, চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলছেন না। সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড, ৮ থানায় সক্রিয় ১৮১ জন সন্ত্রাসী। প্রধানমন্ত্রী কিংবা আইজিপির সফরেও সন্ত্রাসীদের কর্মসূচিতে কোনো বিরতি নেই। নগর প্রশাসক ও বিএনপি নেতা বলছেন, এভাবে চললে মানুষ আর খুলনায় থাকবে না। সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন একটি মৃত নগরী। কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। আহত হন দুই এসআইসহ তিন পুলিশ সদস্য।

এদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রল বোমা নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।

এতকিছুর পরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, দৃশ্যমান কোনো অবনতি হয়নি। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসে একটি মন্ত্রণালয় ছিল, ‘মিনিস্ট্রি অব ট্রুথ’। নাম সত্যের মন্ত্রণালয় হলেও তার কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সেই মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করছেন। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। দায়িত্ব পালনের চেয়ে ভারসাম্যহীন বক্তব্য দিয়েই দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন। অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে।’

গোপালগঞ্জ   এনসিপি   নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য বাস্তবতাবিবর্জিত: পাটওয়ারী

আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬