ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: মোহসেন রেজাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন ‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? নেত্রকোনার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড ডিসেম্বরে হাসিনা কি সত্যিই ফিরবেন নাকি এটি স্টান্টবাজি?

‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৬:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল- ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল- ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি তারা শুনেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় রয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন।

কুষ্টিয়া

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

‘ভালো-মন্দ খেয়ে নিও’— কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

আপডেট সময় : ০৬:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬