ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা ঘিরে চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’ সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসতে পারে না: চরমোনাই পীর মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম ও দশম গ্রেডে চাকরির সুযোগ সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর ইয়াজুজ-মাজুজ নিয়ে প্রচলিত কাহিনি: কোনটি সত্য আর কোনটি বানোয়াট? ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের

সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও উপস্থাপক করণ জোহর নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। তবে জানলে অবাক হবেন, যে পরিচালক নতুন প্রজন্মকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সুযোগ করে দেন, সেই তিনি একেবারেই চান না যে তার দুই সন্তান বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করুক।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম সিজনে পতৌদি পরিবারের ‘ছোট নবাব’ অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান দম্পতির সঙ্গে কথা বলতে গিয়ে এমন কথা বলেন উপস্থাপক করণ জোহর।

তিনি বলেন, আমার মনে হয় ইন্ডাস্ট্রি খুব কঠিন একটা জায়গা। আমি সবসময় আমার সন্তানদের এই ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখার চেষ্টা করেছি। সবসময় ওদের নিরুৎসাহিত করেছি। অনেকে হয়তো আমাকে বলেন যে, কেন আমি এটা করি? কিন্তু আমি বলি যদি ওরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তাহলে আমি ওদের আর আগলে রাখতে পারব না। কারণ তখন আমার অনেক বয়স হয়ে যাবে।

এরপর সন্তানদের প্রতি বাবা-মায়ের অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাব নিয়ে কথা বলতে গিয়ে কারিনা কাপুর বলেন, আমার কিন্তু মনে হয় এই অতিরিক্ত সুরক্ষাই হয়তো আমাদের সন্তানদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, আমাদের বাবা-মায়েরা বলতেন— তোমাদের ইচ্ছা হলে কর। তোমাকে গিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সেটা মনে হয় না।

অভিনেত্রীর সঙ্গে করণ জোহরও একমত পোষণ করেন।

কারিনা কাপুর এর আগেও জানিয়েছিলেন যে, তার ছেলে তৈমুর নাটক কিংবা অভিনয়ে তেমন আগ্রহী নয়; বরং খেলাধুলার দিকেই তার বেশি ঝোঁক। অভিনেত্রী আরও বলেন, তৈমুর প্রায়ই তাকে জিজ্ঞেস করে— তিনি বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির বন্ধু কিনা?

উল্লেখ্য, করণ জোহর যশ ও রুহি জোহর নামে দুই যমজ সন্তানের বাবা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৪৪ বছর বয়সে সারোগেসির মাধ্যমে এ চলচ্চিত্র নির্মাতা তাদের একক বাবা হন। তার ছেলের নাম রাখা হয়েছে তার প্রয়াত বাবা, চলচ্চিত্র নির্মাতা যশ জোহরের নামে, আর তার মেয়ের নাম রুহি রাখা হয়েছে তার মায়ের নাম হিরুর নামে।

করণ জোহর বর্তমানে ধর্মা প্রোডাকশনসের ওয়েব সিরিজ ‘স্টুডেন্ট অব দি ইয়ার: আফটার ডার্ক’ মুক্তির অপেক্ষায় আছেন। এখানে তার কলেজ রোমান্স ফ্র্যাঞ্চাইজিটিকে একটি ডার্ক মার্ডার মিস্ট্রি হিসেবে নতুন করে তৈরি করা হয়েছে।

শানায়া কাপুর এ সিরিজে আয়েশা ও অদিতি নামে যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন। আয়েশাকে মৃত অবস্থায় পাওয়ার পর অদিতি তার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সেন্ট টেরেসা হেরিটেজ স্কুলের এক কঠিন প্রতিযোগিতায় নামে।

রিমা মায়া পরিচালিত ও ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিরিজে আরও অভিনয় করেছেন দিভিক শর্মা ও মান্যা গ্রোভার। এটি আগামী ১৩ নভেম্বর জিও হটস্টারে মুক্তির কথা রয়েছে।

বলিউড

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা ঘিরে চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’

সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর

আপডেট সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬