ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের জাপান সফর: আলোচনা অগ্রাধিকারে যা থাকছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন টোকিও সফরে জাপানের কাছ থেকে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইতে পারে ঢাকা। এছাড়া প্রধান উপদেষ্টার এই সফরে টোকিওতে দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে।

প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চার দিনের সফরে ২৮ মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সফরকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কাজ করছে দুই দেশ। এর মধ্যে বাজেট সহযোগিতা, প্রকল্পগুলোতে সরকারি উন্নয়ন সহায়তা, বিদ্যুৎ খাতে কৌশলগত সমঝোতা, মানবসম্পদ উন্নয়নবিষয়ক প্রবাসীকল্যাণে সমঝোতা, বিনিয়োগ উন্নয়ন সমঝোতা ও নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের (এসইজে) ভূমি নিয়ে সমঝোতা।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নিক্কেই সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা চারদিনের জাপান সফর শেষে আগামী ৩১ মে ঢাকা ফিরবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ড. ইউনূসের জাপান সফর: আলোচনা অগ্রাধিকারে যা থাকছে

আপডেট সময় : ০২:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫