ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’—  এমন মন্তব্য করছেন। তবে শ্রমিকেরা কারখানা বন্ধ চান না; তারা চান তাদের মজুরি বাড়ুক।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শ্রমিকেরা অবশ্যই চাইবেন না তাদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যাক। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন, ফলে বেতন বাড়বে। শ্রমিকেরা ঘরে ফিরবেন, কারণ তারা কারখানা বন্ধ দেখতে চান না।

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরে মুক্তি মিলবে’—এমন মন্তব্য করে যারা শ্রমিকদের কাঁধে ভর করে পুলিশ পেটাচ্ছে, তাদের পরিচয়ও সামনে আসছে। তারা আদৌ শ্রমিক কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

তারেক রহমানের দাবি, শ্রমিকদের গায়ে ফুলের টোকাও লাগবে না— এমন নীতির কারণে হয়তো পুলিশকে মার খেতে হচ্ছে। শ্রমিকদের মধ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া কর্মীদের হাতেই এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শ্রমিকেরা ঘরে ফিরবেন। এই সরকার শ্রমিকদের সরকার, শ্রমিকেরাই সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তারাই সরকারকে রক্ষা করবেন। ডিসেম্বরের মুক্তির কথা বলে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, শ্রমিকেরা তাদের প্রতিহত করবেন।

তারেক রহমান 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক

শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক

আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬