ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে ‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা ‘বিসিবির তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না’ ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী? ইসলামের দৃষ্টিতে চার পুরুষের ধারণা থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন। মোট ভোটার বৃদ্ধির হার ১.৫৪ শতাংশ।

নির্বাচন কমিশনের হালনাগাদ করা তালিকা অনুযায়ী, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে মোট ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত বছর ২০২৪ সালে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

সিইসি এসময় বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি, বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

এদিকে, তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। ২০১৯ সাল থেকে দেশে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫