ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার আধিপত্যবাদ মোকাবিলায় ব্যর্থ হলে ইতিহাস থেকে মুছে যাবে বিএনপি: মামুনুল হক রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন? স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রাশিদুল হাসান রাজন।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়া থেকে রাশিদুল হাসান রাজন নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, রাশিদুল হাসান রাজন একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। শনিবার সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

তবে চিকিৎসক রাশিদুল হাসান রাজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগ   গ্রেফতার

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর শক্তি

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

আপডেট সময় : ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬