ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

পরীক্ষার খাতা

ফরিদপুরের মধুখালীতে সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সাল আলী (১৮) পরীক্ষার খাতায় অপ্রাসঙ্গিক উত্তর লিখে আলোচনায় এসেছেন। এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্রে বন্ধুদের জন্য সরকারের কাছে ‘বউ’ চেয়েছেন তিনি।

এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে খাতা মূল্যায়ন করার সময় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক বিষয়টি দেখতে পেয়ে অধ্যক্ষকে জানান। ইতোমধ্যে উত্তরপত্রের লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, এক মাস আগে কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষা শেষ হয়। সরকারি আইনউদ্দিন কলেজে অন্য শিক্ষার্থীদের মতো দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সাল আলীও পরীক্ষায় অংশ নেন। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী ফয়সাল আলী ইসলামের ইতিহাস বিষয়ের খাতায় লিখেছেন- ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদের একটা করে হলেও বউ দেওয়া উচিত, নইলে আর তাদের বাঁচানো যাচ্ছে না।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ফয়সাল আলী ও তার বাবা কুবাদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিন-চার দিন ধরে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে ওই ছাত্রের খাতায় এসব লেখা দেখতে পাওয়া যায়। পরে কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করি। আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একজন ছাত্রের কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা খুবই লজ্জাজনক।’

মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জাজনক। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুর    মধুখালী

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘বাংলার যুবক একটা বউ চায়’ পরীক্ষার খাতায় লিখল কলেজছাত্র

আপডেট সময় : ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬