ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার মাদকমুক্ত জাতি গড়ে তুলতে চায়: শিক্ষামন্ত্রী

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সংগৃহীত ছবি

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার উন্নয়নে স্কুল ড্রেস বিতরণ এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাউটসের উন্নয়নেও পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে ড. মিলন বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে জনসেবার মনোভাব, নেতৃত্বের গুণাবলি এবং দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। কীভাবে জনসেবা করতে হয়, জনগণকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য আত্মত্যাগ করতে হয়—স্কাউটিং থেকে এসব শিক্ষা পাওয়া যায়।

মেধাবী তরুণদের দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ও মেধাবীদের গুরুত্ব দিতে হবে। দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিতে পারবে।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে সার্টিফিকেট, মেডেল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সরকার মাদকমুক্ত জাতি গড়ে তুলতে চায়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬