ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে? শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

সারাদেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

সারাদেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি ভিন্ন পদে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৯৪ জন, আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।

বদলিকৃত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে নিজ নিজ দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১ ডিসেম্বরের মধ্যে নবদায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যেসব কর্মকর্তা বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে রয়েছেন, তারা নিজ নিজ ছুটি ও প্রশিক্ষণ শেষে দ্রুত কর্মস্থলে ফিরে বর্তমান দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত স্থানে যোগ দেবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা

সারাদেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি

আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫