ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামের দৃষ্টিতে চার পুরুষের ধারণা থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে? শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

গাজা সিটির আরও ভেতরে ট্যাঙ্ক পাঠাচ্ছে ইসরাইল, হামলায় নিহত ১৯

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ইসরাইলি ট্যাঙ্কগুলো গাজার সীমান্তের কাছে, ইসরাইলি অঞ্চলে দাঁড়িয়ে আছে, ৩১ আগস্ট, ২০২৫। ছবি: রয়টার্স

গাজা সিটির আরও গভীরে ট্যাঙ্ক পাঠাচ্ছে ইসরাইলি সেনারা। এ সময় শহরতলিতে বিস্ফোরক ভর্তি যানবাহনের বিস্ফোরণ ঘটায় তারা। এদিকে, সোমবার ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

সোমবার রয়টার্স জানায়, এই হামলা এবং ট্যাঙ্ক পাঠানোর খবর এমন সময় এলো যখন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার সংগঠনের সভাপতি বলেছেন, তারা একটি প্রস্তাব পাস করেছেন। তা হলো গাজায় ইসরাইল যে গণহত্যা করছে তা প্রতিষ্ঠার জন্য আইনি মানদণ্ড পূরণ করা হয়েছে।

তবে গাজা সিটি আক্রমণের বিবরণ বা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের বিবৃতি সম্পর্কে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

ইসরাইল অতীতে অস্বীকার করেছে যে, গাজায় তারা যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা গণহত্যার সমান।
 
প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছরের যুদ্ধের পর হামাসকে ধ্বংস করা এবং বাকি ৪৮ জন জিম্মিকে উদ্ধার করার লক্ষ্যে পুরো গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ইসরাইল। গাজা সিটি থেকেই তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে।
 
বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী জনাকীর্ণ শেখ রাদওয়ান পাড়ার পূর্ব অংশে পুরনো সাঁজোয়া যান পাঠিয়েছিল, তারপর দূর থেকে সেগুলো উড়িয়ে দেয় তারা। যার ফলে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল এবং আরও কয়েকটি পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

এদিকে, গাজা সিটির উপর লিফলেট ফেলে দিয়ে ইসরাইলি সেনাবাহিনী বাসিন্দাদের অবিলম্বে দক্ষিণে চলে যেতে বলেছে। কারণ সেনাবাহিনী পশ্চিম দিকে তাদের আক্রমণাত্মক অভিযান প্রসারিত করার পরিকল্পনা করছে বলে জানানো হয় প্রতিবেদনে। 
 
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামের দৃষ্টিতে চার পুরুষের ধারণা

গাজা সিটির আরও ভেতরে ট্যাঙ্ক পাঠাচ্ছে ইসরাইল, হামলায় নিহত ১৯

আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫