ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী? ইসলামের দৃষ্টিতে চার পুরুষের ধারণা থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে? শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে জাপান।

রোববার জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ বার্তা জানান।

ইকুইনা আকিকো জানান, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে এসেছে। বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সফরের উদ্দেশ্য।

প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।’

জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে।

দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ-খবর নেন।

আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে তিনি ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ দোগদানের আমন্ত্রণও জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

আপডেট সময় : ১০:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫