ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে আমি অংশ নেব: রেজা কিবরিয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বলেছেন, নির্বাচন হলে আমি ভোট করবো। তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে- সেটা আমার মনে হয় না। ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রনেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে— এই আশায় তারা বসে আছেন। তাদের জন্য শুভকামনা। তবে এটা খুবই কঠিন একটা বিষয়। এটা মোটেও ছেলেখেলা নয়। তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মত ভেবেছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার।

সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের নিয়ে সমালোচনা তো হবে। শুধু সমালোচনা নয়, সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে। এটা খুব স্বাভাবিক। কেননা, যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই। তারা কোনোদিন চাকরি করেননি, তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর ছেলে না, তাদের কোনো টাকা নাই। এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই। আমি খুব বেশি জানি না। কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আগামী নির্বাচনে আমি অংশ নেব: রেজা কিবরিয়া

আপডেট সময় : ০৫:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫