ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে? শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

কর্মসূচি প্রত্যাহার, কী আশ্বাস পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছে ইবতেদায়ি শিক্ষকরা। মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। এরপর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে।

এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান। পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছিলেন আন্দোলনকারীরা।

পরে দাবি আদায়ে গত রোববার থেকে শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কর্মসূচি প্রত্যাহার, কী আশ্বাস পেলেন ইবতেদায়ি শিক্ষকরা

আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫