ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে ‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা ‘বিসিবির তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না’ ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী? ইসলামের দৃষ্টিতে চার পুরুষের ধারণা থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

গর্ত থেকে সন্ত্রাসী সাদ্দামের ‘হুক্কা হুয়া’ ডাক!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

সন্ত্রাসী সাদ্দাম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে রীতিমতো পুরো জেলাকে রণক্ষেত্রে পরিণত করে আওয়ামী সন্ত্রাসীরা।

২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও বর্তমান এনসিপি নেতাদের গাড়িবহরে নেক্কারজনক হামলা চালিয়ে নিজেদের অবস্থানের জানান দেয় ফ্যাসিস্ট হাসিনার দোসররা। দেশ ও দেশের বাইরে যখন গোপালগঞ্জের এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে তখনি দৃষ্টিগোচর হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আত্মগোপনে থাকা অবস্থায়ই একের পর ফাঁকা বুলি দিয়েছেন মানুষ হত্যাকারী হাসিনার খুনি এই দোসর। এ যেন গর্ত থেকে শেয়ালের ‘হুক্কা হুয়া’ ডাক।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্ন সময় তাকে বিভিন্ন অনলাইন টকশোতে দেখা গেলেও এবার তার দেখা মিলেছে নিষিদ্ধ ছাত্রলীগের ফেইজবুক পেইজে এক ভিডিও বার্তায়। যেখানে রীতিমতো গোপালগঞ্জ ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে দেখা যায় তাকে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে গোপালগঞ্জে ‘মানুষ হত্যা করেছে এই সরকার’ এমন অভিযোগের তীরও ছুড়েন এই পলাতক খুনি।

এমনকি বর্তমান দেশে গণতন্ত্র কায়েম নেই বলে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে উস্কানী দিতেও দেখা যায় ফ্যাসিস্ট সাদ্দামকে। এই গণহত্যাকারী ২৪ এর গণঅভ্যুত্থানের সময় নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের অস্ত্র হাতে মাঠে নামিয়ে দিয়েছিলো আন্দোলন দমাতে। আর আজ সেই খুনি সাদ্দামের মুখে এসব শুনে যে করো মনে হতেই পারে এ যেনো, ‘ভূতের মুখে রাম নাম।’

আকরামুল ইকবাল নামের আরেকজন লিখেছেন, ‘কোটি কোটি টাকা ধান্দা করে দাদার দেশে বসে ভাষন দিতেছো, বাটপার কোথাগার।’ খুনি সাদ্দাম হোসেন তার ভিডিওতে আবারো ফিরে আসার হুংকার দেন, যা নিয়েও হচ্ছে বেশ ট্রল। কমেন্ট বক্সে মোঃ জিসান নামের একজন লিখেছেন, ‘জেগে জেগে সপ্ন দেখতাছো? তোমাদের মত খুনির এই বাংলায় কোন ঠাঁই নেই। নির্লজ্জ বেহায়ার দল, হাসিও না।’

মোহাম্মদ রিয়াজ নামের আরেকজন লিখেছেন, ‘হাজার-হাজার মায়ের বুক খালি করেছিলি তোরা, তোদের ক্ষমা নেই!’

এভাবেই ফ্যাসিস্ট সাদ্দামকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে। নেট নাগরিকরা রীতিমতো ক্ষোভ উপরে দিচ্ছেন এই খুনির ওপর। তবে, সাদ্দামের এভাবে ফেসবুকে ভিডিও বার্তা দেওয়ার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আর বিভ্রান্ত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞমহলের। তাদের মতে, সাদ্দামরা নিজেরাই নিজেদের লোকদের হত্যা করে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে বিশ্বজুড়ে প্রোপাগান্ডা ছড়াবে আর সেই সুযোগেই বানচাল করবে জাতীয় নির্বাচন এর পাশাপশি ছক কষবে দেশের অভ্যন্তরে ঢুকে পড়ার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে

গর্ত থেকে সন্ত্রাসী সাদ্দামের ‘হুক্কা হুয়া’ ডাক!

আপডেট সময় : ০৩:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫