ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী

দেশের শীর্ষ আলেম, মাদ্রাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শনিবার বিকাল ৪টায় বহদ্দার হাট দারুল মা’আরিফ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত-শুভানুধ্যায়ী অংশ নেন।

এর আগে গত ১৮ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

এ ছাড়া তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

সুলতান যওক নদভীর জন্ম কক্সবাজারের মহেশখালীতে, বেড়ে ওঠা চট্টগ্রামে। তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস, আরবী সাহিত্যিক ও কবি ছিলেন। সমানভাবে তিনি উর্দু-ফার্সিতেও পারদর্শী কবি ছিলেন। দেশবিদেশে তার পরিচিতি রয়েছে।

এদিকে আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে শোক প্রকাশ করছেন বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও বেফাকের সভাপতি আল্লামা মাহমূদুল হাসান, হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চলে গেলেন দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী

আপডেট সময় : ০৫:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫