ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

১১৪ রানে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল। ম্যাচ হারে ১১৪ রানের ব্যবধানে।

টসে জিতে আগে ব্যাটিং করে ভারত। শেফালি ভার্মার সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শুরুতেই মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার মাইলফলক স্পর্শ করেন স্মৃতি মান্ধানা। ৮ রান করেই নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলেন তিনি।

জবাব দিতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ওভারেই ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর একে একে বিদায় নেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা এবং স্বর্ণা। মাত্র আট ওভারে চার উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ৪৯ রানে বিদায় নেন দিলারা আক্তার। তিনিই করেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান। এরপর টানা দুই বলে নাহিদা এবং রাবেয়াকে ফেরান পেসার নন্দিনী শর্মা। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তার। তবে শেষ মুহূর্তে তা আটকে দেন সুলতানা।

শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ভারতের নন্দিনী শর্মা এবং দিপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন।

এই জয়ে ফাইনালে উঠে গেল ভারত। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ভারত ক্রিকেট   বাংলাদেশ ক্রিকেট   নারী ক্রিকেট

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

১১৪ রানে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬