ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। তিনি রাজধানীর মিরপুর ১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত হাবিবুল কুরআন ইউকে আয়োজিত এ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১০ প্রতিযোগীর মধ্যে এ-টু  গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর এ কৃতিত্ব অর্জন করেন।

বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে গত ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বৃহৎ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুরআন হিফজের দৃঢ়তা, বিশুদ্ধ তিলাওয়াত ও পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ শেখ সাদ মুহাম্মদ নূর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূরের এই অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের।

এই কৃতি হাফেজের সাফল্য দেশের নতুন প্রজন্মের কুরআন শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুরআন   যুক্তরাজ্য

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যুক্তরাজ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ

আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬